রাজনীতি

সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার হরতাল চলছে

সারাদেশ থেকে আটক ৭৮ জন

হরতাল
হরতাল

চলমান অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার হরতাল চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৯ জন বিএনপির ও ৫ জন জামাত-শিবিরের কর্মী।

এদিকে, নাশকতার আশঙ্কায় যশোরে ৪১ জন ও দিনাজপুরে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

হরতালে রাজধানী ঢাকায় তেমন কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল করছে। সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

টানা অবরোধের সঙ্গে হরতালে যেকোনো ধরনের নাশকতা রোধে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও র্যা ব সদস্যরা।

উল্লেখ্য, মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে বুধবার সকাল ৬টা পর্যন্ত হরতাল থাকলেও পরে তা বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করার এ ঘোষণা দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ