রাজনীতি

ঘৃণার আগুনই পারে নাশকতা সহিংসতার আগুন নেভাতে: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী

সন্ত্রাস, নাশকতা করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়— জনগণের মাঝে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে আর সেই ঘৃণার আগুনই পারে নাশকতা সহিংসতার আগুন নেভাতে বলে মন্তব্য করেছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় মেলান্দহ সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে কোনো আলোচনা হবে না—এ কথা জানিয়েছেন তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সরকার পরিবর্তন করা যাবে না। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এখন অবরোধের নামে পুড়িয়ে মানুষ মেরে সেই ভুলের খেসারত জনগণকে দিতে বাধ্য করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকার সড়ক ও সেতুর ভিত্তি স্থাপন করে, কিন্তু সেই কাজ আর বাস্তবায়িত হয় না। আওয়ামী লীগ কাজে বিশ্বাসী। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়।

এর আগে মন্ত্রী হেলিকপ্টারে করে সকাল ১০টা ৫০ মিনিটে উপজেলার জুমারবাড়ি আদর্শ কলেজ মাঠে নামেন। পরে তিনি গাইবান্ধার সাঘাটা-জুমারবাড়ি-বগুড়া সড়কের মেলান্দহ সেতুর উদ্বোধন করেন। দুপুরে তিনি ঢাকায় ফিরে যান।

গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানা গেছে, ১৯৯৯ সালে গাইবান্ধার সাঘাটা-জুমারবাড়ি-বগুড়া সড়কে বাঙ্গালি নদীর ওপর ২৯১ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩ মিটার প্রস্থ মেলান্দহ সেতুর নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘ ১৫ বছর পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নির্মাণকাজ শেষ হয়। এতে ব্যয় হয় ২৬ কোটি ১৫ লাখ টাকা।

গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ায় সড়কপথে গাইবান্ধার সঙ্গে রাজধানী ঢাকার প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরত্ব কমে গেল।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বলিয়ারবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুরে সাঘাটা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় মন্ত্রী বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ফজলে রাব্বি মিয়া।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ