রাজনীতি

হতাহতদের দায় স্বীকার করলেই সংলাপ: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

নাশকতা-সন্ত্রাস বন্ধ করে বিগত দেড় মাসে হতাহতদের দায় স্বীকার করলে ২০ দলীয় জোটের সঙ্গে সংলাপ হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলমান রাজনীতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় সংলাপের ব্যাপারে জাতিসংজ্ঞের উদ্যোগের বিষয়টিকে স্বাগত জানিয়ে একইসঙ্গে সন্ত্রাস এবং আলোচনা চলতে পারেনা বলেও জানান সুরঞ্জিত।

এদিকে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

বিএনপির সঙ্গে কোন জনসম্পৃক্ততা নেই বলে দাবি করে তিস্তা ও সীমান্ত চুক্তির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

আর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর ঢাকা সফর, সীমান্ত ও তিস্তা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

এদিকে, শিল্পকলা একাডেমিতে অপর এক আলোচনায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বিএনপির কঠোর সমালোচনা করেন।

পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচাররের আওতায় আনার দাবিও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ