বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন না বলে জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ। শুক্রবার একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে তিনি এ কথা জানান।
সালাউদ্দিন আহমেদ বলেন, দলের নেতাকর্মী শনিবার ভোরে বলাকা সিনেমা হলের সামনে জড়ো হবেন। পরে এখান থেকে শ্রদ্ধা অর্পনের জন্য শহীদ মিনারে যাবেন।
তবে বিবৃতিতে, শহীদদের প্রতি বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদনের বিষয়ে কিছুই জানানো হয়নি।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য যেতে চাইলে সকল নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: