রাজনীতি

দেশের রাজনীতিতে বিদেশিরা হস্তক্ষেপ করতে পারবে না

১৪ দল
১৪ দল

দেশের রাজনীতিতে বিদেশিরা হস্তক্ষেপ করতে পারবে না বলে মন্তব্য করেছেন ১৪ দলের নেতারা। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ারে ১৪ দলের গণমিছিলপূর্ব সমাবেশে জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

অবরোধ-হরতালের নামে ২০ দলের হত্যা-সহিংসতার প্রতিবাদে গণমিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, বিএনপি এখন রাজনৈতিক দল নয়, জঙ্গি দলে পরিণত হয়েছে। যারা সংলাপের কথা বলছেন, তারা মূলত নাশকতাকারীদেরই উৎসাহ দিচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুনির সঙ্গে কোনো সংলাপ হবে না। খালেদা জিয়া মানুষ পুড়িয়ে মারছেন। নির্বাচন হবে ২০১৯ সালে, নির্বাচনের সময় সংলাপ হবে। তবে সেই সংলাপ হবে নির্বাচন কমিশনের সঙ্গে।

মানুষ হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে দেশের জনগণ রয়েছে। শেখ হাসিনার বিজয় হবেই হবে।

মিছিলপূর্ব সমাবেশে নেতারা অভিযোগ করেন, আন্দোলনের নামে নাশকতা করছে বিএনপি-জামাত। রাজনীতিতে ভুল করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে বিএনপি। সংলাপ আর সহিংসতা একসঙ্গে চলতে পারে না। জানান, ২০১৯ সালের আগে আর কোনো নির্বাচন নয়।

সমাবেশ শেষে বের হয় গণমিছিল। মিছিলটি জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব ও মৎস্য ভবন হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, জেপির মহাসচিব শহীদুল ইসলাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ