বিএনপির নেতৃত্বাধীন ২০ দল চলমান অবরোধের মধ্যে রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতালের এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
বিবৃতিতে বলা হয়, আগামী সোমবার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের তত্ত্বাবধানে সকল বিচারবহির্ভুত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং পেট্রোলবোমাবাজিসহ সকল নাশকতার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর দফায় দফায় হরতালও ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: