রাজনীতি

চলছে-হরতাল-অবরোধ: সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারালেন ১০১

বাসে পোট্রোলবোমা নিক্ষেপ
বাসে পোট্রোলবোমা নিক্ষেপ

বিএনপি নেতৃত্বাধীন বিশ দলের টানা অবরোধ হরতালে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবুও দেশব্যাপী রোববার ৪৯ দিনের মতো চলছে অবরোধ।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু থেকে হরতালের কারণে বার বার পেছাতে হচ্ছে। রাজধানীতে স্বাভাবিক চলছে, থেমে থেমে চলছে দূরপাল্লার বাস। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে, সিডিউল বিপর্যয় থাকলে ট্রেন চলছে। সারাদেশে আগের মতোই চলছে ধরপাকড়। অবরোধ ডাকা দলের নেতাকর্মীদের ধরা হচ্ছে।

৬ জানুয়ারি থেকে অবরোধ, হরতাল শুরু হয়েছে। তবে সহিংসতা শুরু আগের দিন থেকে। সেই সময় থেকে এ পর্যন্ত নাশকতা, সংঘর্ষ, ক্রসফায়ারসহ বিভিন্ন ঘটনায় নিহতের সংখ্যা দেশের খেটে খাওয়া গরিব মানুষ। যারা দিন আনে দিন খায়।

সৈয়দ আলী নামের একজন ৬ ফেব্রুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জে বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হয়ে মারা যান। তিনি দিনমজুরি করতেন। গ্রামে কাজ না থাকায় ঢাকায় আসতেন। সেদিনও ঢাকায় আসছিলেন। কিন্তু পথেই সব শেষ।

শুধু কি দিনমজুর সৈয়দ আলী! দুই বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধা, ১৪ বছরের কিশোর থেকে শুরু করে ৩২ বছরের যুবক কেউ-ই যেন এখন নিরাপদ নন। এমন ১০১ জন গত ৪৮ দিনে সহিংসতায় প্রাণ হারিয়েছেন।

গতকাল বরিশালের আগৈলঝাড়ায় ক্রসফায়ারে দুজন নিহত হওয়ায় মোট মৃতের সংখ্যা ১০০ ছাড়াল।

৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে বিএনপি-জামাত জোটের অবরোধ-হরতাল কর্মসূচি। সহিংসতার শুরু এর দুই দিন আগে থেকেই।

এবারের কর্মসূচিতে রাজপথে নেতা-কর্মীদের দেখা না গেলেও প্রায়ই সাধারণ মানুষের ওপর হামলা হচ্ছে।

এ ক্ষেত্রে সবচেয়ে বেশি আতঙ্কের নাম নাশকতা। ভয়ংকর পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন ৫৬ জন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ক্রসফায়ারের ঘটনাও বেড়েছে।

গতকালও বরিশালে ক্রসফায়ারে নিহত হন দুজন। এই সময়ে এ নিয়ে ৩০ জন ক্রসফায়ারে নিহত হলো।

এদের মধ্যে সাতজন জামাত-শিবির আর ছয়জন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বাকি ১৭ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ১৫ জন নিহত হয়েছেন সংঘর্ষ ও অন্যান্য ঘটনায়। এ ছাড়া আহত হয়েছেন সহস্রাধিক। আগুন দেয়া হয়েছে ৫৯৪টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৫৭৯টি। গতকালও দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটেছে।

অবরোধ চলাকালে প্রথম নির্মম ঘটনার সূত্রপাত হয় রংপুরের মিঠাপুকুরে। গত ১৩ জানুয়ারি ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরে একটি বাসে আগুন দিলে ঘটনাস্থলেই পাঁচ জন পুড়ে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান আরও দুজন। একইভাবে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুড়লে আটজন মারা যান। একইভাবে ৬ ফেব্রুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হয়ে মারা যান আট জন।

৩ ফেব্রুয়ারি ঢাকা-বরিশাল মহাসড়কে পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা যান ট্রাকচালক নূর হোসেন। পটুয়াখালীর বাউফল উপজেলায় তার বাড়ি। তার স্ত্রী মেরিনা আখতার (২৭) অন্তঃসত্ত্বা।’

অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন ১১ জন। আর এ সময় সারা দেশে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন ৫৬ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন অন্তত ৫০ জন। তাদের স্বজনেরাও সহিংস এই রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন।

২৩ জানুয়ারি বগুড়া থেকে নড়াইল যাওয়ার পথে পেট্রোলবোমায় দগ্ধ হয়ে আহত অবস্থায় দিন কাটছে তার। হাতের ঘা আর পায়ের ক্ষত নিয়ে কাতরাচ্ছেন তিনি। তিনি বলেন, ‘অবরোধ-হরতালে যারা মানুষ মারে, তারা লোভী।

চলমান অবরোধ-হরতালে আগুনে পুড়ে যে ৫৬ জন মারা গেছেন, তারা সবাই সাধারণ মানুষ। এদের মধ্যে নয়টি শিশু ও সাতজন নারী। নিহত ব্যক্তিদের বেশির ভাগই গাড়িচালক ও শ্রমজীবী মানুষ। বেশির ভাগ ক্ষেত্রেই চলন্ত অবস্থায় বাসে বা ট্রাকে পেট্রোলবোমা বা ককটেল হামলার ঘটনা ঘটেছে। এর আগে ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারান ৫০৭ জন। এর মধ্যে ১৯৬ জন সাধারণ মানুষ। ওই বছর ২২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে মারা যান।

শুধু যে সাধারণ মানুষ মারা যাচ্ছে তা-ই নয়, অবরোধের মধ্যে ক্রসফায়ারের ঘটনাও বেড়েছে। গত ৪৮ দিনে অন্তত ৩০টি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে আছেন মাদ্রাসাছাত্র, বিএনপি-ছাত্রদল-যুবদল ও জামায়াত-শিবিরের নেতা। ক্রসফায়ারের প্রতিটি গল্পের চরিত্র প্রায় একই রকমের। বাড়ি থেকে তুলে নিয়েও অনেককে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করছে নিহত ব্যক্তিদের পরিবারগুলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ