জামাতকে অনুসরণ করার কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাননি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল অবরোধের নামে চলমান সহিংসতা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।
কামরুল বলেন, বিএনপি-জামাত রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়া যেভাবে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করা হয় বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডও সেভাবেই মোকাবেলা করা হবে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: