রাজনীতি

লক্ষ্মীবাজারে হাতবোমায় কলেজছাত্রী আহত, আটক ১

কলেজছাত্রী
কলেজছাত্রী

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে হরতালের সমর্থনে মিছিল থেকে ছোড়া হাতবোমায় শারমিন নামে একজন কলেজছাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে মহানগর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহানগর মহিলা কলেজের গলি থেকে ৮-১০ জন যুবক ঝটিকা মিছিল করা শেষে রাস্তায় ৪টি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়। এ সময় কবি নজরুল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন সুলতানা আহত হন।

পরে প্রাথমিকভাবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছেন, শারমিনের পিঠে বেশ কয়েকটি স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। অস্ত্রোপচার করতে হবে।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ মামুনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরেও একই জায়গায় ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ