দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনতে পারলে দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ- বিএনপি একদিন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দুই রাজনৈতিক দলের উদ্দ্যেশে তিনি বলেন, দেশের জ্বালাও-পোড়াও সহিংসতা বন্ধ করতে হবে। সরকারকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় দীর্ঘ ২৬ বছর পর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে পেরেছেন বলেও জানান এরশাদ।
এছাড়া জাতীয় পার্টিতে কোনো দ্বিধা-বিভক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: