দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে পাকিস্তানের দোসররা এবার শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লবে ‘৭১ ফাউণ্ডেশন’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে গিয়ে যারা হতাহত হচ্ছে বিএনপি নেত্রী খালেদা জিয়া তাদের জাতীয় বীর আখ্যায়িত করে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছেন।
পেট্রোলবোমা হামলাকারীদের ‘আগুন সন্ত্রাসী’ আখ্যায়িত করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: