নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ সুশীল সমাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন বাস্তবায়নের কোনো সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে নেতারা এ কথা বলেন।
এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মান্নার মতো সুশীল সমাজের আরো যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
সেনাবাহিনী ঐক্যবদ্ধ আছে দাবি করে নেতারা আরো বলেন, কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় না দিয়ে নিজ দায়িত্ব পালন করছে তারা।
এ সময়, সংলাপের নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিএনপি-জামাতের সহযোগী বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: