খালেদা জিয়ার যে ধ্বংসের রাজনীতি করছেন কিছুদিনের মধ্যে তার করুণ পরিণতি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
শুক্রবার আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে তিনি একথা বলেন।
নাসিম বলেন, মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকার ফোনালাপে নাশকতার উষ্কানির মাধ্যমে খালেদা জিয়ার আসল চেহার উন্মোচিত হয়েছে।
ফোনালাপে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে লাশ চেয়েছেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তারই পরিণতি বলে মন্তব্য করেন তিনি।
অভিজিৎ এর হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান নাসিম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: