রাজনীতি

চলছে হরতাল: রাজধানীতে ৩টি-জয়পুরহাটে ২টি বাসে আগুন

বাসে আগুন
বাসে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও ৭২ ঘণ্টার হরতালের মধ্যে রাজধানীতে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগে একটি ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, অবরোধ-হরতালের মধ্যে জয়পুরহাটের আক্কেলপুরে ২টি বাসে দুর্বৃত্তদের দেয়া পেট্রোলবোমা হামলায় একটি বাসের হেলপার দগ্ধ হয়েছেন। রোববার ভোরে আক্কেলপুর উপজেলার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

সকাল আক্কেলপুর উপজেলার বাসস্ট্যান্ডে দুইটি বাসে ৭-৮ জনের একটি দল আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, হরতালকারীরাই এ ঘটনা ঘটিয়েছে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এছাড়া রাজশাহীতে সকালে দুটি বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

এর আগে শনিবার রাতে ঢাকা-সিলেট রেলরুটের হবিগঞ্জের মাধবপুরে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

ট্রেনটি শাহজিবাজার স্টেশনের কাছে আসলে দুর্বৃত্তরা চলন্ত ট্রেনটিকে লক্ষ্য করে বাইরে থেকে পেট্রোলবোমা ছোড়লে ৩ জন দগ্ধ হন।

তারা হলেন : মাধবপুর উপজেলার হরষপুর গ্রামের মাধব রোদ্র, হবিগঞ্জ সদর উপজেলার মায়া বেগম ও তার মেয়ে আমেনা বেগম।

তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ