কোনো বিদেশির কথায় সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম।
শনিবার মতিঝিলে শ্রমিক লীগের হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না আর সংলাপ তখনই। তবে তা হবে নির্বাচন কমিশনের সঙ্গে। হুমকি-ভয় দেখিয়ে সরকারের পতন ঘটানো যাবে না।
তিনি আরো বলেন, পেট্রোলবোমা মেরে এদেশে আন্দোলনের বারোটা বাজিয়ে দিয়েছেন বিএনপি নেত্রী, এভাবে গণআন্দোলন হয় না। বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে রাজপথ ছেড়ে পালিয়ে গেছে।
বিএনপি আন্ডারগ্রাউন্ড দল হয়ে গেছে উল্লেখ করে নাসিম বলেন, খালেদা জিয়া একসময় গণতান্ত্রিক নেত্রী থাকলেও এখন জঙ্গি-বোমাবাজির নেত্রীতে পরিণত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: