সন্ত্রাস প্রতিরোধ কমিটির নামে খালেদা জিয়া পাড়া-মহল্লায় নাশকতা জোরদারের নির্দেশ দিয়েছেন এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালবিরোধী মানববন্ধনে এ কথা বলেন তিনি।
এ সময় হাছান অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের মতো গোপন জায়গা থেকে কর্মসূচির ঘোষণা দিচ্ছে বিএনপি।
মানুষ পোড়ানোর কর্মসূচি পালন করছেন খালেদা জিয়া—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, অবরোধে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: