রাজনীতি

চলছে অবরোধ-হরতাল, বাসে আগুন

বাসে আগুন
বাসে আগুন

প্রায় দুই মাস ধরে চলা অবরোধে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে নাশকতা চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতারা কর্মীরা। এরই মধ্যে কয়েক দফা হরতাল পালন করেছে তারা। আজো ৭২ ঘণ্টার হরতালের তৃতীয় দিন চলছে।

এদিকে, রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতাল ও অবরোধকারীরা ঝটিকা সহিংতা চালিয়ে যাচ্ছে। তবুও থেমেনি সাধারণ মানুষের পথ চলা।

মঙ্গলবার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে ২টি মোটরসাইকেল যোগে ৫/৬ জনের এক দল দুর্বৃত্তা প্রথমে রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসের গতিরোধ করে।

এ সময় বাসটি দাঁড়ালে যাত্রীদের নেমে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলেও কেউ আহত হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ