যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিএনপি চেযারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে—জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার সকালে চাঁদপুরের বাগাদী চৌরাস্তা এলাকায় এক পথসভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে গ্রেপ্তার করবে।
হানিফ সাংবাদিকদের আরো বলেন, যখন একটি দেশের বৃহৎ রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যায়, তখন এ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সময়ের প্রয়োজন হয়। সরকার ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, খুব শিগগিরই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: