বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক রনভমব বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সা স্টিফেন বার্নিকাটসহ ইউরোপীয় ইউনীয়নের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত।
মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
বৈঠক শেষে অষ্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক সাংবাদিকদের বলেন, সহিংসতা বন্ধে এবং বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার সুসংহত রাখতে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসবে।
যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নেয়ার পর খালেদা জিয়ার সঙ্গে এটাই বার্নিকাটের প্রথম বৈঠক।
গত ৩ জানুয়ারি থেকে গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: