রাজনীতি

মুক্তিযুদ্ধের শত্রুরা দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে: শাজাহান খান

শাজাহান খান
শাজাহান খান

মুক্তিযুদ্ধ বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ অর্জন— উল্লেখ করে নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র ও চক্রান্তকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত গণবিরোধী হরতাল-অবরোধের প্রতিবাদে প্রজন্মের করণীয় শীর্ষক আলোচনা সভা ও নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ৬ জন নারী মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা দেয়া হয়।

এ সময় মন্ত্রী বলেন, বিএনপি-জামাত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। তারা ক্ষমতায় গিয়ে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করতে চায়। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে কখনও তা সম্ভব হবেনা বলেও জানান তিনি।

শাজাহান খান আরো বলেন, খালেদা জিয়ার আন্দোলন সরকার ও ধনীদের বিরুদ্ধে নয়, তার আন্দোলন গরীব মানুষের বিরুদ্ধে।

বিএনপির এ আন্দোলনে এ পর্যন্ত ১২৩ জন মানুষ মারা গেছেন— উল্লেখ করে তিনি বলেন, ২০১৩ সালের মতো এবারের আন্দোলনও তাদের ব্যর্থ হবে।

মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সিনিয়র সহ-সভাপতি মো. কাউছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আবদুল মালেক মিয়া, অর্থ সম্পাদক খন্দকার মোদাছের আলী, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ