বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলামের আনুষ্ঠানিকতা চলছে বিএনপি চেয়ারপরসনের গুলশান কার্যালয়ে।
বুধবার কোরান খতমে অংশ নিতে বাড্ডা আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছয় জন হাফেজ কার্যালয়ে প্রবেশ করেছেন।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, সারাদিন কোরআন খতম শেষে আসরের নামাজের পর কোকোর আত্মার শান্তি কামনায় দোয়া করা হবে।
এ সময় খালেদা জিয়া দেশবাসী ও দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি।
কয়েক বছর ধরে দেশের বাইরে থাকা কোকো গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে মারা যান। ৪৫ বছর বয়সী কোকোর মরদেহ তিনদিন পর দেশে এনে গত ২৭ জানুযারি বনানীতে দাফন করা হয়।
গত ৩ জানুয়ারি থেকে গুলশান কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়া সেখানেই ছেলের মরদেহ শেষবারের মতো দেখেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: