বোমা মেরে মানষ হত্যা করে বিএনপি-জামাত জোট আওয়ামী লীগের কণ্ঠরোধ করতে পারবে না বলে জানিয়েছেন ১৪ দল নেতারা।
নেতারা বলেন, বোমাবাজি করে সরকারের কাছ থেকে তারা কোনো দাবি আদায় করতে পারবে না। রাজধানীতে ১৪দলের সমাবেশে নেতারা এসব কথা বলেন। এসময় সমাবেশস্থলে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
রাজধানীর হাজারীবাগ পার্ক মাঠে বিএনপি-জামাত জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ১৪ দল।
পরেও সমাবেশে অংশ নিয়ে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বোমা হামলার সমালোচনা করেন।
তিনি বলেন, বোমা হামলা চালিয়ে সরকারকে সংলাপে বাধ্য করতে পারবে না বিএনপি-জামাত জোট।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দাবি করেন, বিএনপি নেত্রী খালেদার নেতৃত্বেই সারাদেশে বোমাবাজি চলছে। এর বিচার দেশের মাটিতে একদিন করা হবে।
এদিকে, রাজধানীর ধানমন্ডিতে ঢাকার আশপাশের জেলার নেতাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। বৈঠকে আগামী ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেয় দলটি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার কিংবা তার গুলশান কার্যালয় তল্লাশি, এ দু'টি আদালতের জারি করা কোনোটির পরোয়ানাই সরকার এখনও পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, বিচার বিভাগ স্বাধীন, দেশি-বিদেশি কোনো চাপেই বুধবার আদালতে শুনানি পেছায়নি। তাছাড়া খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণ করলে ন্যায়বিচার পাবেন বলেও উল্লেখ করেন তিনি।