রাজনীতি

দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ: হানিফ

হানিফ
হানিফ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আগামীকালকের জনসভার মধ্য দিয়েই প্রমাণিত হবে দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ— বলে মন্তব্য করলের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিয়ে খালেদা জিয়ার স্বপ্ন পূরণ হবে না।

১৯৭১ সালের ৭ মার্চ যেখান থেকে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেদিন রেসকোর্স ময়দান আর একালের সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জনসভা করবে আওয়ামী লীগ। জনসভা সফল করতে গত এক সপ্তাহ ধরে দলের সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নেতারা।

এদিকে, ঢাকা মহানগরের বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শনিবারের জনসভাকে সফল করতে ওয়ার্ড, ইউনিয়নের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সুযোগ নিতে পারে বিএনপি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ