রাজনীতি

অবরোধে বিক্ষিপ্তভাবে সহিংসতা চলছে

অবোরধ
অবোরধ

প্রায় ২ মাস ধরে চলা দেশে অবরোধে বিক্ষিপ্তভাবে সহিংসতা চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাকর্মীরা। শনিবার দেশের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ ও ট্রাকে পেট্রোলবোমা হামলা চালিয়েছে তারা। নাশকতার অভিযোগে বিএনপি–জামাত-শিবিরের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, সকাল থেকে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ট্রেন চলাচল ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার সকালে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামাত-শিবিরের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯জন বিএনপির এবং একজন জামাত-শিবিরের নেতা-কর্মী।

বরিশালে সিমেন্টবাহী ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকচালক দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলীতে এ ঘটনা ঘটেছে। আহত ট্রাকচালক মিজান চৌকিদার (৫০) পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের অপু চৌকিদারের ছেলে।

বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই গোলাম কবির জানান, রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর দপদপিয়াস্থ অ্যাংকর সিমেন্ট কারখানা থেকে ট্রাক (ঢাকা মেট্রো ড-১৯৫২) নগরীর চৌমাথা এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি কারখানা থেকে আধ কিলোমিটার দূরে আসা মাত্র দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে।

এতে ট্রাকের জানালা ভেঙে ভিতরে আগুন ধরে যায়। দগ্ধ হয় ট্রাকেরচালক মিজান চৌকিদার।

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ট্রাক চালককে মিজান চৌকিদারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে র্যা ব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি পেট্রলবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোখলেসুর রহমান এ তথ্য জানান।

বিজিবির দেয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় একটি সড়কের পাশ থেকে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।

নায়েক সুবেদার আবু তাহেরের নেতৃত্বে ১০ বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পেট্রলবোমাগুলো উদ্ধার করে।

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

রংপুরের মিঠাপুকুরে যানবাহন লক্ষ্য করে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে মিঠাপুকুর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জামাত কর্মী মজনু, রফিকুল, খোরশেদ ও পাপুল মিয়া।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির জানান, ৮-১০ জন যুবক উপজেলা সদরের হামিদ মার্কেটের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে পেট্রোল ঢেলে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

গত ১৩ জানুয়ারি উপজেলার জায়গীর বাতাসন দুর্গাপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রেোলবোমায় ৬ জন নিহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ