রাজনীতি

নাশকতাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয়: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

নাশকতাকারীদের সঙ্গে কোনো সংলাপ বসবে না সরকার- জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন ন তিনি।

এ সময় ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের জ্ঞানপাপীর সঙ্গে তুলনা করেন তোফায়েল আহমেদ।

অতীতের মতো এবারো বিএনপির আন্দোলন ব্যর্থ হবে উল্লেখ করে— আন্দোলনের নামে সব ধরনের সহিংসতা বন্ধে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা।

তোফায়েল আহমেদ বলেন, পৃথিবীর কোথাও জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হয়নি, বাংলাদেশেও হবে না।

তিনি বলেন, জঙ্গিবাদী কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, জ্বালাও-পোড়াও করছেন। এভাবে ক্ষমতায় যাওয়া যায় না। যারা মানুষ হত্যাকারী- তাদের সাথে সংলাপ হতে পারে না।

আগামী ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ২০১৯ এর আগে দেশে কোনো নির্বাচন হবে না।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, যারা ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে তারা জ্ঞানপাপী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ