গুম-হত্যা আর পেট্রোলবোমা দিয়ে দেশে সুস্থ রাজনীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার সকালে রাজধানীর আরাগবাগ গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় ড. কামাল বলেন, নিবার্চনে টাকার ব্যবহারও রুগ্ন রাজনীতির আলামত।
তিনি আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনকে স্বাগত জানিয়ে আরো বলেন, এই নির্বাচনে অংশগ্রহণ ও প্রচার প্রচারণায় সব দলকে সমান সুযোগ দিতে হবে।
এছাড়া নির্বাচনী প্রচারণার ব্যয় নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনকে যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান কামাল হোসন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: