বিএনপি-জামাতকে কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না-গণতন্ত্র রক্ষার শেষ লড়াইয়ে সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার রাজধানীতে জাসদ কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করতে হলে রাজনীতি থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিতাড়িত করতে হবে। ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে অস্বীকারকারীরা নাশকতা চালিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চক্রান্ত করে যাচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: