দেশে নতুন করে স্বাধীনতার ঘোষক বানানোর অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মহোৎসব চলছে আর এখন নতুন করে মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর অপচেষ্টা চলছে।
এ সময় জিয়াউর রহমানকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের তার মন্ত্রিসভায় স্থান দিয়ে তিনি তা প্রমাণ করেছেন।
যতই ষড়যন্ত্র করা হোক কিছুতেই বাংলাদেশের উন্নতি বন্ধ করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থাকবে দেশ পথ হারাবে না।
আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় আরো ব্ক্তব্য রাখেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, মহিলা সাংসদ ওয়াসেকা আয়েশা খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম।
পরে মন্ত্রী বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার বৃত্তিপ্রদান অনুষ্ঠানে যোগ দেন।