সংসদীয় গণতন্ত্রের নামে দুই দল জনগণকে ভাঁওতা দিয়ে যাচ্ছে এ অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘তালগাছ আমার’ এমন গণতন্ত্রের দরকার নেই। এটা রাজনীতির মন্ত্র হতে পারে না।
রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যৌথসভায় এ কথা বলেন তিনি।
১৯৯১ সালে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল—সংসদীয় গণতন্ত্র চাই না–এ কথা উল্লেখ করে এরশাদ বলেন, ক্ষমতায় এলে রাষ্ট্রপতির শাসন চালু করবেন। প্রাদেশিক সরকারও চালু হবে।
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে। আর দক্ষিণে দলের প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদকে মনোনয়ন দেয়া হয়। সিটি করপোরেশন নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতীয় পার্টি গণতন্ত্র উদ্ধার করবে বলে জানান এরশাদ।