রাজনীতি

এখনো খোঁজ মেলেনি সালাহউদ্দিনের

সালাহ উদ্দিন
সালাহ উদ্দিন

বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। এখনো কোনো খোঁজ মেলেনি তার। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে।

নিখোঁজ সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করে রোববারের মধ্যে কেন আদালতে হাজির করা হবে না তা জানতে চেয়ে এরই মধ্যে হাইকোর্ট রুল জারি করেছে।

স্ত্রী হাসিনা আহমেদও স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন। উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তবে এখন পর্যন্ত সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তথ্য নেই বলে দাবি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ