রাজনীতি

৭২ ঘণ্টার আবারো হরতাল এলো

হরতাল
হরতাল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা-অবরোধের মধ্যে আবারো রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৭২ ঘণ্টা হরতাল দিয়েছে।

শনিবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, অন্যায়ভাবে রিমান্ডে নেয়া ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টা হরতাল পালিত হবে।'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শুক্রবারের সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া দেশের চরমান সঙ্কট নিরসনের যে দিক-নির্দেশনা দিয়েছে তা মেনে নিয়ে অচিরেই দেশের বিরাজমান সমস্যা নিরসনে আলোচনার উদ্যোগ গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলনে যৌক্তিক পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এর আগে গত পাঁচ সপ্তাহ ধরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার থেকে বুধবার ৭২ ঘণ্টা হরতাল ডাকে ২০ দলীয় জোট যা পরে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।

গত ৩ দিন ধরে সালাহ উদ্দিন আহমেদের খোঁজ নেই। তার পরিবার ও দলের পক্ষে তাকে আটকের অভিযোগ করা হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা স্বীকার করেনি। রোববারের মধ্যে তাকে খুঁজে বের করে আদালতে হাজির করতে হাইকোর্টের রুল রয়েছে।

এ অবস্থায় শনিবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে হরতালের ঘোষণা আসল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ