চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় পার্টি উদ্যোগ নিলেও কেউ তাতে সাড়া না দেয়ায় দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদ।
শনিবার সকালে রংপুরে নিজ বাসভবন 'পল্লী নিবাসে' সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় এরশাদ আরো বলেন, সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনাই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র সমাধান।
ক্ষমতার দম্ভে দেশের রাজনীতিবিদরা অন্ধ হয়ে গেছে মন্তব্য করে এরশাদ বলেন, তারা কেউ সাধারণ মানুষের কথা চিন্তা করছেন না।
৯০ এরপর থেকে কোনো সংসদেই বিরোধীদল যথাযথ ভূমিকা পালন করেনি বলেও এ সময় মন্তব্য করেন হুসেইন মুহম্মদ এরশাদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: