বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত না দিলে জনগণ কখনোই এ সরকারকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলে।
তিনি বলেন, যে সরকার নাগরিকদের জানমাল রক্ষার দায়িত্ব নিতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। মামলা হামলা করে সরকার পতনের আন্দোলন দমানো যাবে না।
রাজনীতি না করে সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে দেওয়ার আহবান জানান সালাহউদ্দিন আহমেদর স্ত্রী হাসিনা আহমেদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: