রাজনীতি

সংবাদ সম্মেলনে শুধু মিথ্যাচারই করেছেন খালেদ জিয়া

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনের নামে শুধু মিথ্যাচারই করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি দেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে বিদেশের মাটিতে ষড়যন্ত্রের চেষ্টা করছে বলেও জানান আওয়াশী লীগের এ নেতা।

হানিফ বলেন, গুলশান কার্যালয়ে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার সাংবাদ সম্মেলনে মিথ্যাচার ছাড়া আর কিছুই ছিল না। তিনি একতরফাভাবে মিথ্যাচার করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করবে বুঝেই তিনি তাদের মুখোমুখি হননি।

তিনি আরো বলেন, কী কারণে বিএনপি সংবাদ সম্মেলন করলো তা জনগণ বুঝতে পারেনি। আমরাও বুঝতে পারেনি।

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে গ্রেপ্তার করা এখন সময়ের ব্যাপার। ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে তাকে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশেই জয়কে অপহরণের ষড়যন্ত্র করা হয়।

সুস্থ রাজনীতির চর্চা করা খালেদা জিয়ার পক্ষে সম্ভব নয়—উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া যেভাবে জঙ্গিরূপ ধারণ করেছেন তাতে করে কোনো শুভ বুদ্ধির মানুষ তার সঙ্গে থাকতে পারে না। সে কারণেই বিএনপি ভেঙে টুকরো টুকরো হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ