রাজনীতি

সমস্যা সমাধানের চাবিকাঠি সরকারের হাতে: মাহবুবুর রহমান

মাহবুবুর রহমান
মাহবুবুর রহমান

দেশের সমস্যা সমাধানের চাবিকাঠি সরকারের হাতেই এবং তাদেরকেই আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। শনিবার জাতীয় প্রেসক্লাবের মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

টানা অবরোধ-হরতালের মতো কর্মসূচিতে অর্থনীতি ও শিক্ষাখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বীকার করে এর দায় সরকারের ওপর বর্তায় বলেও মন্তব্য করেন সাবেক এ সেনাপ্রধান।

চলমান সংকটকে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট— এ কথা উল্লেখ করে মাহাবুবুর রহমান বলেন, দেশে দুর্যোগ চলছে আর এর জন্য সরকারই দায়ী।

সংকট সমাধানে সরকারকেই উদ্যোগী হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।

এ সময় দলের নিখোঁজ নেতা সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব— উল্লেখ করে মাহাবুবুর রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ কোথায় আছেন কী করছেন? আবার মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি আত্মগোপনে আছেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এসব ভাওতাবাজি বাদ দিয়ে সঠিক তদন্তেদের মাধ্যমে তার সন্ধান নিশ্চিত করুন। সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সাধারণ মানুষ হত্যা করে ক্রসফায়ারের নামে মিথ্যা নাটক করছে।

আন্দোলন কর্মসূচিতে সহিংসতা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর বিচার বহির্ভূত হত্যা ও গুম-অপহরণের সমালোচনা করেন মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

প্রসঙ্গত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বছরের শুরুতেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট টানা অবরোধ কর্মসূচি দিলেও রাজপথে দেখা যায়নি সিনিয়র নেতাদের। যদিও অনেকে আটক রয়েছেন, অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে, বেশিরভাগ নেতাই রয়েছেন আত্মগোপনে।

এমন প্রেক্ষাপটে প্রায় ৩ মাস পর জাতীয় প্রেসক্লাবের মতো প্রকাশ্য স্থানে দলের সহযোগী সংগঠনের অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা।

মুক্তিযোদ্ধা দলের আলোচনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের বেশ ক'জন নেতাকে যোগ দিতে দেখা যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ