বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার ও পেট্রোলবোমা দিয়ে যারা মানুষ হত্যা করছে তাদের অবিলম্বে খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান তিনি।
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মধ্যেদিয়ে সরকার জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।
এদিকে, একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না।
এ সময়, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: