রাজনীতি

সুস্থ ধারার রাজনীতি চর্চা করুন, খালেদাকে সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

অন্তরালের রাজনীতি পরিহার করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রকাশ্যে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি-জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বক্তব্য রাজনীতিতে সংঘাতকেই উস্কে দিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

বিএনপি চেয়ারপারসনকে জনবিচ্ছিন্ন নেত্রী অভিহিত করে সুরঞ্জিত বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের নিখোঁজের বিষয়টি দেশের রাজনীতির জন্য ভাল লক্ষণ নয়।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধনে আওয়ামী লীগের আরেক নেতা ও নৌ-মন্ত্রী শাজাহান খান অভিযোগ করেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে উঠে-পড়ে লেগেছে বিএনপি-জামাত।

দুর্নীতি মামলায় অভিযুক্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে বিতাড়িত করে দেশে ফেরত পাঠাতেও যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ