রাজনীতি

জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলন ব্যর্থ: আ’লীগ

আ'লীগ
আ'লীগ

জনসমর্থন না থাকায় বিএনপি নেতৃত্বে ২০ দলের ডাকা হরতাল-অবরোধ ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন তারা।

ব্যর্থ আন্দোলন দিয়ে বিএনপি-জামাত জোট দেশের নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে—এ কথা উল্লেখ করে নেতারা বলেন, নাশকতা বন্ধ না করলে বিএনপি-জামাতের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বকশিবাজারে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সহিংসতা চলতে থাকলে শিগগিরই বিএনপিতে ভাঙন শুরু হবে।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের মন্তব্য করেন, বিএনপির টার্গেট সরকার নয় বরং বঙ্গবন্ধুর পরিবার ও মুক্তিযুদ্ধ।

বঙ্গবন্ধুর জন্মদিনেও ২০ দল হরতাল-অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে উল্লেখ করে তাদের সঙ্গে সংলাপ বা সম্পর্ক ভাল রাখা দুরূহ বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এ উপলক্ষে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আবারও অভিযোগ করেন, দেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোহাম্মদ নাসিম, যাবতীয় ভুল-ভ্রান্তি স্বীকার করে জনগণের কাতারে আসতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।

এছাড়া, বাংলা একাডেমির নজরুল মঞ্চে "বঙ্গবন্ধুর গল্প শোন" শীর্ষক শিশু-কিশোরদের অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ