বিএনপি নেতারা আগে থেকেই আত্মগোপনে ছিল ও আছে উল্লেখ—করে সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের নয় বরং খালেদা জিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে তিনি এ কথা বলেন।
হাসান বলেন, খালেদা জিয়ার উচিত নেতাদের খুঁজে বের করে আন্দোলনে নামানো। বিএনপি চেয়ারপারসন নিজেই এখন রাজনীতির ডাস্টবিনে পতিত হয়েছেন।
তিনি আরো বলেন, বিএনপি শুধু জঙ্গিগোষ্ঠীই নয় বরং তারা প্রতারক দলে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন হাছান মাহমুদ।
খালেদা জিয়া এখন আর জনগণের নেত্রী নন বরং দুষ্কৃতিকারীদের নেত্রীতে পরিণত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: