চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজম নাছির উদ্দিনকে মেয়র প্রার্থী হিসাবে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার গণভবনে দলের সভানেত্রী শেখ হাসিনা এ প্রার্থীতা চূড়ান্ত করেন।
বৈঠক শেষে দলের সভাপতিমণ্ডলীর প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন সাংবাদিকদের বলেন, আজম নাসিরকে সর্বসম্মতভাবে মেয়র প্রার্থী করা হয়েছে। সবাইকে একসঙ্গে তার হয়ে কাজ করতে বলেছেন শেখ হাসিনা।
আজম নাছির উদ্দিন চট্টগ্রামে দলের নগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: