রাজনীতি

যশোর-মাগুরা মহাসড়কে ট্রাকে পেট্রোলবোমা, নিহত ২

ট্রাকে পেট্রোলবোমা
ট্রাকে পেট্রোলবোমা

যশোর-মাগুরা মহাসড়কের মঘীরঢালে ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় রোববার চিকিৎসাধীন অবস্থায় শাকিল হোসেন (৩০) নামে একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজন।

এর আগে শনিবার রাতে রওশন আলী (৪০) নামের একজন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় ৭ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

দগ্ধরা হলেন: নাজমুল হোসেন (২৫), ইলিয়াস হোসেন (৩৫), মো. মতিন (৩০), ফারুক আহমেদ (৪০), আরব আলী (২৫), ইয়াদুল ইসলাম (৩৮) ও ট্রাকের চালক কামারখালীর ইমরান আলী (৫০)।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মাগুরা সদর থেকে বালু বোঝাই ট্রাকটি শালিখা উপজেলার ভাটইখালি গ্রামে যায়। সেখানে বালু নামিয়ে শহরে ফেরার পথে সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে দুটি পেট্রোলবোমা ছোড়ে। এতে মুহূর্তেই ট্রাকে আগুন ধরে যায়। চালকসহ ৯ জন দগ্ধ হন। এরমধ্যে রওশন গতকাল রাতেই মারা যান। আজ দুপুরে শাকিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দগ্ধ বাকীদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ