বিএনপি সিটি করপোরেশন নির্বাচন দলীয়ভাবে না করলেও দলটির অনেক নেতা এ নির্বাচনে অংশ নেয়ার জন্য তৈরি হয়ে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় হাছান মাহমুদ দাবি করেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
বিএনপির তথাকথিত এ আন্দোলনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই— উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা করে বিএনপি নেত্রী আন্তর্জাতিক সন্ত্রাসী নেত্রীতে পরিণত হয়েছেন।
এদিকে, সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন, বিএনপির জন্য সহিংসতার রাজনীতি থেকে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার সুযোগ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: