রাজনীতি

সন্ত্রাস ও নির্বাচন একসঙ্গে হয় না: সুরঞ্জিত

সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

হরতাল ও অবরোধ অব্যাহত রেখে সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সন্ত্রাস ও নির্বাচন একসঙ্গে হয় না— এ কথা উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নির্বাচনের আগেই বিএনপি নেত্রীকে হরতাল-অবরোধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।

হরতাল ও অবরোধের মতো কর্মসূচি রেখে নির্বাচনে অংশগ্রহণ কোনো নিয়মতান্ত্রিক গণতন্ত্রের ধারা হতে পারে না বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

তিনি আরো বলেন, বিএনপিসহ ২০ দলকে এককভাবে পেট্রোলবোমার রাজনীতি ও হরতাল অবরোধের রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দিতে হবে তবেই লেভেল প্লেয়িং ফিল্ডের প্রশ্ন আসবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ