আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সার্বিক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভাশেষে এ কথা জানান কমিটির সভাপতি আমির হোসেন আমু।
নির্বাচনে বিএনপি অংশ নিলে বাড়তি নিরাপত্তা নেয়া হবে বলেও জানান তিনি।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এরইমধ্যে আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপির পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ফলে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে বলে ধারণা করা হচ্চে।
সে লক্ষে নিরাপত্তা নিয়ে আগাম জরিপ চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সে অনুযায়ী প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। সচিবালয়ে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভায় এই বিষয়টিই গুরুত্ব পায়।
সভাশেষে কমিটির প্রধান আমির হোসেন আমু, নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা কমিটির প্রস্তুতির কথা তুলে ধরেন।