রাজনীতি

সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে বিএনপি সব নির্বাচনেই অংশ নেবে

মাহবুবুর রহমান
মাহবুবুর রহমান

বিএনপি সব নির্বাচনেই অংশ নেবে তবে তার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার মাধ্যমে বিএনপি চলমান আন্দোলন থেকে বেরিয়ে আসতে চাইছে—এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিএনপির আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও এ আন্দোলন চলবে।

২০ দলের অবরোধ-হরতালে বিএনপি কোনো সহিংসতা করছে না দাবি করে মাহবুবুর রহমান আরো বলেন, সহিংসতা করছে সন্ত্রাসীরা।

জাতীয় নির্বাচনই তাদের কাছে মুখ্য—উল্লেখ করে তিনি আরো বলেন, সংলাপের মাধ্যমেই চলমান আন্দোলন ও সংঘাতের রাজনীতির অবসান হতে পারে।

এছাড়া, চলমান সংকট নিরসনে সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন লে. জে. মাহবুব।

পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা শ্রদ্ধা জানাতে যান শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। সেখানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের নেতারা বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করলে তারা নির্বাচনে যাবেন।

সিটি নির্বাচনে অংশ নিলে আন্দোলনের রূপরেখায় কোনো পরিবর্তন আসবে কি-না? এমন প্রশ্নের জবাবে নেতারা বলেন, আন্দোলন এবং নির্বাচন একে অন্যের পরিপূরক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ