রাজনীতি

স্বাধীনতা-মুক্তিযুদ্ধকে উপেক্ষা করেছেন খালেদা জিয়া: ১৪ দল

১৪ দল
১৪ দল

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে উপেক্ষা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন ১৪ দলের নেতারা। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এ সমালোচনা করেন তারা।

এ সময় নেতারা বলেন, জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা না জানানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তারা বলেন, এর বিচার দেশের জনগণ করবে।

সিটি নির্বাচনকে বিএনপি তামাশা বলায় নেতাদের প্রশ্ন তাহলে নির্বাচনে অংশ নিচ্ছে কেন বিএনপি?

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নেতৃবৃন্দ।

তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন অভিযোগ করেন, স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করেছেন বিএনপি নেত্রী। এটি দুর্ভাগ্যজনক।

সিটি নির্বাচনে অংশ নিয়ে বিএনপি হয়তো সহিংসতার রাজনীতি থেকে বের হয়ে আসতে পারে অভিমত দেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।

এদিকে, ধানমন্ডিতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অভিযোগ করেন, অবরোধ অব্যাহত রেখে স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করেছে বিএনপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ