রাজনীতি

বিএনপির আন্দোলন তামাশার আন্দোলন: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী

বিএনপির আন্দোলন কোনো আন্দোলনই নয়— উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের কাছে এটি তামাশার আন্দোলন।

বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার সিটি করপোরেশনে তামাশার নির্বাচন করবে না। তবে এ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলেও এ সময় তিনি মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনে সরকার বাধা দেবেনা, কোন প্রকার হস্তক্ষেপও করবেনা। সিটি করপোরেশন নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ।

বিএনপি-জামাতের এ আন্দোলন গণআন্দোলন নয়—মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি গণআন্দোলন করতে ব্যর্থ হয়েই গণহত্যা করছে।

খালেদা জিয়ার সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তিনি যৌক্তিক পরিণতি পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অযৌক্তিক আন্দোলন করে কখনো যৌক্তিক পরিণতিতে পৌঁছা যায়না।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ