রাজনীতি

নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য সুষ্ঠু পরিবেশ প্রয়োজন

এমাজউদ্দিন আহমেদ
এমাজউদ্দিন আহমেদ

সিটি করপোরেশন নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য সকল রাজনৈতিক দলের কার্যালয় খুলে দেয়াসহ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির প্রভাবশালী পরামর্শক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন বিএনপির এ নেতা।

সংকট নিরসনে সরকারকে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে এমাজউদ্দিন আহমেদ বলেন, কমিশন এখনো সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি।

রাজনৈতিক সংকট নিরসনে সরকারের কার্যকর ভূমিকাও প্রত্যাশা করেন বিএনপির প্রভাবশালী এ পরামর্শক।

পরে বিএনপি চেয়ারপারসনের কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণসভায় যোগ দিয়ে তিনি বলেন, দেশের রাজনীতিতে এখন দুর্বৃত্তায়ন হয়েছে।

এদিকে, বিএনপির নিখোঁজ নেতা সালাউদ্দিন আহমেদসহ গুম হওয়া অন্যান্য নেতাদের সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে এবং বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ২০ দলীয় জোট। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অবরোধ কর্মসূচির পাশাপাশি হরতাল ও বিক্ষোভ কর্মসূচি দেয়া হলেও এবারের বিবৃতিতে অবরোধের কথা উল্লেখ করা হয়নি। ফলে স্বভাবতই প্রশ্ন জাগে যে বিএনপি নেতৃত্বাধীন জোট হরতালের মতো অবরোধও তুলে নিলো কি-না?

বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ