রাজনীতি

আবারো হরতাল, আওতামুক্ত ঢাকা-চট্টগ্রাম মহানগর

হরতাল
হরতাল

ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া সারাদেশে আবারো সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। রোববার এক বিবৃতিতে জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধীদলের ‘গুম করা’ নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাদের মুক্তি এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। তবে সারাদেশে লাগাতার অবরোধ অব্যাহত থাকছে বলে জানা গেছে জোটের সূত্র থেকে।

সর্বশেষ গত সপ্তাহের বুধবার সকালে টানা ৭২ ঘণ্টার হরতাল শেষ হয়। এর মধ্যে স্বাধীনতা দিবস ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এ কর্মসূচি থেকে বিরত ছিল বিএনপি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ