ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সাধ্যমত সহায়তা করবে বলে জানিয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি এর যেসব নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে নির্বাচনের নামে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় আন্দোলনের নামে হরতাল-অবরোধ কর্মসূচি বন্ধ করে জনসমর্থন আদায় করতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান মাহবুবউল আলম হানিফ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: